1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৯:৪৫|
শিরোনামঃ
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রেমের টানে মাদারীপুরের গ্রামে চীনা নাগরীক শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন।এতে জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য সংগ্রহ চলছে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই//

মাদারীপুরে শিক্ষার্থীর ওপর হামলা: অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১০ Time View
Screenshot

স্টাফ রিপোর্টার
মাদারীপুর সরকারি কলেজ মাঠে বুধবার রাতে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থী ইকবাল আমিন সম্রাট (২০)–কে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করায় বৃহস্পতিবার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কলেজগেট এলাকায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এতে এক ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে।
বুধবার সন্ধ্যায়ও শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছিল। আহত ইকবাল বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি।
শিক্ষার্থীরা জানান, গত ৩০ নভেম্বর বহিরাগত কয়েকজন যুবক কলেজ মাঠে মাদক সেবন করছিল। প্রতিবাদ করায় বুধবার ইকবালকে একা পেয়ে মারধর করা হয়। হামলাকারীদের গ্রেপ্তার, বহিরাগতদের প্রবেশ নিষেধ ও কলেজের সীমানা নির্ধারণসহ তিন দফা দাবি তুলেছেন তারা।
কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হবে।
মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork