1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:০৩|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মস্তফাপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে বসতবাড়ি-ফসলি জমি-পুকুর প্রায় এক মাস ধরে চলছে বালু উত্তোলনের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তির ভয়ে মুখ খুলছেন না স্থানীয়রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View
মস্তফাপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে বসতবাড়ি-ফসলি জমি-পুকুর
প্রায় এক মাস ধরে চলছে বালু উত্তোলনের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তির ভয়ে মুখ খুলছেন না স্থানীয়র
এসটি মাতুব্বর , মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা এলাকায় প্রায় এক মাস ধরে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে আশপাশের ফসলি জমি, পুকুর ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, খৈয়ারভাঙ্গা গ্রামের আব্দুল মান্নান মৃধার ছেলে রেজাউল মৃধা প্রায় এক মাস ধরে একটি ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি ও পুকুর থেকে বালু উত্তোলন করছেন। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়নি।
অভিযোগ রয়েছে, উত্তোলন করা বালু শুধু ব্যক্তিগত প্রয়োজনে জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে না; বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে বিক্রিও করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে আশপাশের জমি ও স্থাপনার স্থিতিশীলতা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা বলছেন, অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন করায় উত্তোলনস্থলের আশপাশের জমিতে ভাঙন দেখা দিতে পারে। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বসতবাড়ি, পুকুর ও অন্যান্য স্থাপনা ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রভাবশালী হওয়ায় রেজাউল মৃধা দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার ভয়ে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর অভিযোগ, কৃষিজমি ও বসতবাড়ির কাছাকাছি এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই দ্রুত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা আরও বলেন, শুধু বালু উত্তোলন বন্ধ করলেই হবে না, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও ঝুঁকিপূর্ণ বসতবাড়িগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত রেজাউল মৃধার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এলাকার পরিবেশ, কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork