1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:০৩|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই//

মহসিন সরদার , শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ Time View

 

মহসিন সরকার , শরীয়তপুর প্রতিনিধি: বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি মালামাল রাখার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বিলাসপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি হার্ডওয়্যার দোকান, একটি খাবার হোটেল, একটি চায়ের দোকান ও একটি মালামাল রাখার ঘর ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, চায়ের দোকান ও খাবার হোটেলে জ্বালানি হিসেবে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ার পর বাজারজুড়ে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শী আলী আহাম্মদ খান বলেন, ‘হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিই। ততক্ষণে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়েছিল। আমরা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় কাছে গিয়ে পানি দেওয়া সম্ভব হচ্ছিল না।’

ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার দোকানের মালিক মান্নান মাদবর বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। আমার আর কিছু নেই। এই ক্ষতি কীভাবে পোষাব, বুঝতে পারছি না।’

আরেক প্রত্যক্ষদর্শী তামিম ফকির বলেন, ‘আমি নড়িয়ার দিকে যাচ্ছিলাম। এর মধ্যেই আগুন দেখতে পাই। পরে দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করি। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাজারটি রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিস না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।’

জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনটি ঘর পুরোপুরি পুড়ে গেছে এবং একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork