
মহসিন সরদার, শরীয়তপুর প্রতিনিধি:
মঙ্গলবার (২০ অক্টোবর)শরীয়তপুরের নড়িয়া প্রেসক্লাবের নতুন আহবায় কমিটির গঠন এতে দৈনিক রুপালি বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর শৈয়ালকে আহবায়ক করা হয়েছে। নড়িয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় কার্যনির্বাহী কমিটির এক-তৃতীয়াংশ সদস্যসহ সাধারণ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক ঘোষণা করা হয়।
কমিটির অন্য যুগ্ম আহ্বায়ক হলেন দৈনিক আমার দেশের প্রতিনিধি মাহবুব আলম, দেশকালের প্রতিনিধি রকি আহমেদ ও বাংলাভিশনের প্রতিনিধি ইলিয়াছ মাহমুদ।
কমিটির সদস্যরা হলেন দৈনিক নয়া দিগন্তের বোরহান উদ্দিন রাব্বানী, বাংলাদেশ সমাচারের জিয়াউল হক টিটু, আনন্দ টিভির জামাল হোসেন, সংবাদের পাতার এম এ জব্বার, দৈনিক ইনকিলাবের রাব্বি ছৈয়াল, ইনফো বাংলার এস এম জীবন রায়হান ও সময়ের আলোর ফয়জুল হাসান।
গত ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নড়িয়া প্রেসক্লাবের আগের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছিল। দুই বছর মেয়াদ পূর্ণ হওয়া এবং সভাপতি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করায় নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
নতুন আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য তালিকা হালনাগাদ এবং পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।