1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫৫|
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা

হবিগঞ্জ প্রবেশে এনসিপি নেতাদের বাধা পুলিশের, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫৫ Time View

 

হবিগঞ্জ প্রবেশে এনসিপি নেতাদের বাধা পুলিশের, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আমার পথে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। এরপর প্রায় ৪ ঘন্টা পর স্থানীয় কামাইছড়া পুলিশ ফাড়িতে বসে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দেয় এনসিপি। পরে তারা মৌলভীবাজারের দিকে রওয়ানা দেন।

এর আগে বুধবার (২৯ জুলাই) বিকাল ৪টায় মৌলভীবাজারের সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের পথে রওনা হন এনসিপি নেতারা।
পথে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থানের পর বিকাল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের বাধা অতিক্রম করে এনসিপি নেতাদের গাড়ি বহর পুনরায় হবিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পরে মুছাই এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন
এনসিপি আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য মাহমুদা আক্তার মিতু।
পরে রাত ৮টার দিকে বাহুবলের কামাইছড়া ফাড়িতে বসে অভিযোগ দেন এনসিপি নেতৃবৃন্দ। অভিযোগে বাদি হন হবিগঞ্জ জেলা যুব শক্তির আহবায়ক তন্ময় তাহের রুয়েল। অভিযোগে আরও ১০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেন, বিকেল সাড়ে ৪টা থেকে তাদের গাড়িবহর পুলিশ আটক করে রাখে। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় শুধু মামলক দায়ের করতে হবিগঞ্জ থানায় যেতে চাইলেও পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে রাত ৮টায় বাহুবলের কামাইছড়া পুলিশ ফাড়িতে বসে মামলা দিতে বাধ্য হই। পুলিশ বিএনপি সরকার ও তাদের নেতাকর্মীদের সহযোগিতা করতে তাদের শান্তিপুর্ণ কর্মসুচি পালনে বাধা দিয়েছে।

এদিকে, কামাইছড়া পুলিশ ফাড়ির সামনেই বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতারা। এছাড়া বিকেলে হবিগঞ্জ শহরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা করে জেলা যুবদল।

হবিগঞ্জ পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসুচিতে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এনসিপি নেতারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে ১৪৪ ধারা ভেঙ্গে সভা করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা দেখা দেয়। তাদের সেভটি ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কামাইছড়ায় অবস্থান নেয়।

উল্লেখ্য, মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টান টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork