
এসটি মাতুব্বর , মাদারীপুর :
“রাখিব চারপাশ পরিষ্কার, গড়ব সুন্দর পরিবেশ”— ডেঙ্গুমুক্ত সারাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর পৌরসভার উদ্যেগে এবং বিডি ক্লিন মাদারীপুরের অংশ গ্রহণে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর পৌরসভার প্রশাসক মোসা.জেসমিন আক্তার বানুর নির্দেশনায় মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস এর নেতৃত্বে শনিবার সকালে শহরের প্রাণকেন্দ্রে শকুনী লেকেরপাড়
পৌরসভার স্বাস্থ্য শাখার উদ্যোগে এ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিধন অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শকুনী লেকপাড়, শহিদ কানন চত্বর,
মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পাশে আবর্জনা পরিষ্কারসহ ডেঙ্গু মশক নিধন স্প্রে করেন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
নগরীর সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মাদারীপুর পৌরসভা কর্তৃপক্ষ।