1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৯:১৫|
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা

মাদারীপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৪৪ Time View

ষ্টাফ রিপোর্টার
মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে হাসান ফকির (২৫) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা খোয়াজপুর ইউনিয়নের চরখোয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান একই এলাকার আলী ফকিরের ছেলে।
হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা যায়, হাসান ফকির সকালে বিদ্যাবাগীস বাজারে কাজ শেষে বাড়িতে ফিরে হাত-মুখ ধোয়ার জন্য বাথরুমে যান। পরে পরিবারের সদস্যরা দেখতে পান, তিনি বাথরুমের টিনের ছাউনির কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, হাসান ফকির বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক কলহের কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন
নিহত হাসান ফকিরের স্ত্রী শিউলি বেগম বলেন, বিভিন্ন সংস্থা থেকে কিস্তি ও মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়েছে ছিল। মানুষের কাছে যা টাকা নিয়েছে তা আয়ের চেয়ে বেশি। প্রতিনিয়ত সুদের টাকা জন্য মানুষ বাড়িতে আসে এবং কিস্তিআালারা বাড়িতে আসে এজন্য অনেক চাপ আসতো। কিন্ত কিসের জন্য সে মারা গেছে আমরা জানি না।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork