1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৯:৫৭|
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা

মাদারীপুরে সিনিয়র সাংবাদিক শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩০৯ Time View
মাদারীপুরে সিনিয়র সাংবাদিক শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার :
মাদারীপুর প্রেসক্লাবের উদ্যোগে সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি মরহুম শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মাদারীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের সাংবাদিকতা, পেশাগত সততা ও সমাজে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউল আহসান কাজল, সদস্য অ্যাডভোকেট আবুল হাসান সোহেল, সহ-সভাপতি আরাফাত হাসান, সাব্বির হোসেন আজিজ ও রিপন চন্দ্র মল্লিক, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম, নাজমুল হক ও শাহাদাত হোসেন জুয়েল, দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা, ক্রীড়া সম্পাদক গোলাম আযম ইরাদ, সাহিত্য সম্পাদক রাকিব হাসান, সাংবাদিক জসিম মিয়া, ইসলামিক টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান,মোহনা টিভি অনলাইন প্রতিনিধি ইসমাইল খান হৃদয়, বাংলা টিভি অনলাইন প্রতিনিধি মেহেদী হাসান বাবুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম শাহজাহান খানের ছোট ভাই শাহাদাত হোসেন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সী।
স্মরণসভা শেষে মরহুম শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁর আদর্শ, নিষ্ঠা ও পেশাদারিত্ব অনুসরণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং গণমাধ্যমের মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork