1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৮|
শিরোনামঃ
মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাদারীপুরে আরএফসি’র খাবার খেয়ে অসুস্থ ৩৫ জন, অভিযানে মিললো পচা খাবার ও গোপন কক্ষ মাদারীপুরের ঝিকরহাটিতে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত, ১৩ ঘর ভাঙচুর-লুটপাট, শতাধিক ককটেল বিস্ফোরণ ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও প্রাণহানি, ট্রাক সংঘর্ষে নিহত ১ মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০; তিনজনকে বরিশালে রেফার মাদারীপুরে সিনিয়র সাংবাদিক শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত মাদারীপুরে পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩ মাদারীপুরের শিবচরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, হাজারো দর্শকদের উল্লাস

প্রমাণ নষ্টে ৩১ পিস ইয়াবা গিলে ফেললেন মাদক ব্যবসায়ী, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৯২ Time View
ষ্টাফ রিপোর্টার
মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হওয়ার সময় প্রমাণ নষ্ট করতে ৩১ পিস ইয়াবা গিলে ফেলেছেন সোহাগ ফকির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সোহাগ ফকির মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার মোফাজ্জেল ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাস্তি এলাকায় অভিযান চালায়। এ সময় সোহাগকে আটক করা হলে তিনি কাছে থাকা ইয়াবাগুলো গিলে ফেলেন। কিছু সময় পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাঈম জানান, “সোহাগের কাছে মোট ৫০ পিস ইয়াবা ছিল। আমরা গুনে দেখি ১৯ পিস রয়েছে। প্রথমে জিজ্ঞাসাবাদে সে বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে সে স্বীকার করে যে, বাকি ৩১ পিস ইয়াবা সে গিলে ফেলেছে।”
তিনি আরও জানান, বর্তমানে সোহাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork