1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৩:৪৯|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৩৭ Time View
স্টাফ রিপোর্টার :
মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার  পৌর শহরের দরগাখোলা রোডে অবস্থিত পৌর মহাশ্মশান ঘাট কালী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশের সম্প্রীতি, ঐক্য ও সাম্প্রদায়িক সহাবস্থান অটুট রাখতে সকল ধর্মের মানুষের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্নের প্রক্রিয়া আরও আধুনিক, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল হবে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আধুনিক চুল্লি ও সেড নির্মিত হলে মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করতে দীর্ঘদিনের বিভিন্ন ভোগান্তির অবসান ঘটবে। একই সঙ্গে এটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু,  মাদারীপুর জেলা  বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, পৌর নির্বাহী কর্মকর্তা  খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork