1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৩৬|
শিরোনামঃ
মাদারীপুরে আরএফসি’র খাবার খেয়ে অসুস্থ ৩৫ জন, অভিযানে মিললো পচা খাবার ও গোপন কক্ষ মাদারীপুরের ঝিকরহাটিতে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত, ১৩ ঘর ভাঙচুর-লুটপাট, শতাধিক ককটেল বিস্ফোরণ ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও প্রাণহানি, ট্রাক সংঘর্ষে নিহত ১ মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০; তিনজনকে বরিশালে রেফার মাদারীপুরে সিনিয়র সাংবাদিক শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত মাদারীপুরে পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩ মাদারীপুরের শিবচরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, হাজারো দর্শকদের উল্লাস মাদারীপুরে ডিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার, গ্রেফতার জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক মাদারীপুর সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ এক মতবিনিময় করেছেন।

মাদারীপুরের ঝিকরহাটিতে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত, ১৩ ঘর ভাঙচুর-লুটপাট, শতাধিক ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৮১ Time View
মাদারীপুরের ঝিকরহাটিতে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত, ১৩ ঘর ভাঙচুর-লুটপাট, শতাধিক ককটেল বিস্ফোরণ
ষ্টাফ রিপোর্টার :
মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় খান বংশ ও মোল্লা বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১৩টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৬টা থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে খান বংশ ও মোল্লা বংশের লোকজন সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়।
সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। আহতদের মাদারীপুর বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিৎকিসা করা হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় ১৩টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “ঝিকরহাটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork