1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১১:২২|
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৪০ Time View

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে। দুপুরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহরের কাঠালতলী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পৌরসভা চত্ত্বর থেকে বনরুপা বাজার পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে কমিটিতে পদবঞ্চিতরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে ছাত্রদলের নতুন ঘোষিত কমিটির সভাপতি মো. অলি আহাদের নেতৃত্বে জেলা প্রশাসন কার্যালয় থেকে কাঠালতলীতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়।

সেখানে দলীয় কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। সংঘর্ষ এড়াতে ও জানমালের ক্ষয়ক্ষতি রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী মিছিল ও অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গকরে দেয়। এসময় পৌর যুবদলের সদস্য মো. ইউছুপ নামে একজন নেতা আহত হন। আহতকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

সদ্য ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, ‘আমরা সবাই সভাপতি, সেক্রেটারি হতে পারবো না। অনেক সহযোদ্ধা ভাই মনঃক্ষুণ্ন হয়েছেন। পদবঞ্চিত নেতাদেরকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘পৌরসভা, বনরুপা আশপাশ ও কাঠালতলী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় যেকোনো প্রকার মিছিল মিটিং জনসভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork