1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৯:০১|
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা

মাদারীপুরে ৩ মামলার পলাতক আসামি বিপ্লব মাতুব্বর গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪৬ Time View

ষ্টাফ রিপোর্টার :

মাদারীপুর সদর মডেল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩টি মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিপ্লব মাতুব্বরকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সদর মডেল থানাধীন মোস্তফাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিপ্লব মাতুব্বর মাদারীপুর সদর মডেল থানার গাছবাড়িয়া এলাকার বিল্লাল মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানার এসআই মোঃ জিয়াউর রহমান, পিএসআই আলী হাসান এবং এএসআই সাফিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স মোস্তফাপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তিন মামলার পলাতক আসামি বিপ্লব মাতুব্বরকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলার ওয়ারেন্টসহ বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে আরও দুটি মামলা রয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) ফারিহা রফিক ভাবনা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork