1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:০৭|
শিরোনামঃ
হবিগঞ্জ প্রবেশে এনসিপি নেতাদের বাধা পুলিশের, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা মাদারীপুরের কালকিনিতে আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরে পরিবেশ সংরক্ষনে  টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ মাদারীপুরে বাংলা কিউআর কোডে  পূবালী ব্যাংকের “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে বাড়িতে হাত বোমা: ঘরের চাল উড়ে গেছে মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন  কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটার হামলা: গ্রেপ্তার ২ মাদারীপুরে ৩ মামলার পলাতক আসামি বিপ্লব মাতুব্বর গ্রেফতার শরীয়তপুরে কয়লাবাহী ট্রাক খাদে

​মাদারীপুরে স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ: সমতা ট্রেডার্সের দুই ম্যানেজার গ্রেফতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯০ Time View

 

​মাদারীপুরে স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ: সমতা ট্রেডার্সের দুই ম্যানেজার গ্রেফতা
স্টাফ রিপোর্টার
​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগে ‘সমতা ট্রেডার্স’ নামক সরবরাহকারী প্রতিষ্ঠানের দুই অপারেশন ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে এএফএম আহসানুল হাবিব (৫১) এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম খানের ছেলে মোঃ নুরুজ্জামান (৪৩)। তারা দুজনেই সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার হিসেবে মাদারীপুরে স্কুল ফিডিং কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।
​পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের নিম্নমানের ও নষ্ট খাবার সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগে গত ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয় (এফআইআর নং-৮৫, জিআর নং-২৮৫)। মামলার পর বিষয়টি নিয়ে নিবিড় তদন্তে নামে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। এরপরই পুলিশ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫সি(১)(খ) এবং ২৫ই ধারায় মামলা রুজু করা হয়েছে।
​মামলার তদন্তকারী কর্মকর্তা সালমান রহমান জানান, প্রাথমিক তদন্তে অযোগ্য ও নষ্ট খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় অভিযুক্তদের দায়-দায়িত্বের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork