1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৮|
শিরোনামঃ
হবিগঞ্জ প্রবেশে এনসিপি নেতাদের বাধা পুলিশের, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা মাদারীপুরের কালকিনিতে আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরে পরিবেশ সংরক্ষনে  টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ মাদারীপুরে বাংলা কিউআর কোডে  পূবালী ব্যাংকের “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে বাড়িতে হাত বোমা: ঘরের চাল উড়ে গেছে মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন  কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটার হামলা: গ্রেপ্তার ২ মাদারীপুরে ৩ মামলার পলাতক আসামি বিপ্লব মাতুব্বর গ্রেফতার শরীয়তপুরে কয়লাবাহী ট্রাক খাদে

মাদারীপুরে পরিবেশ সংরক্ষনে  টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬ Time View
মাদারীপুরে পরিবেশ সংরক্ষনে  টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’
আতিক হাসান :
নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন,বাজারের পরিবেশ সুন্দর রাখুন,আমাদের বাজার,আমরাই রাখব পরিষ্কার’এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে পালিত হলো ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’।
বুধবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঐতিহ্যবাহী টুবিয়া বাজার প্রাঙ্গণে বাজারের ব্যবসায়ী,বাজারের ইজারাদার এবং সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘটমাঝি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান দর্জী। তিনি বাজারের পরিবেশ সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার কথা জানান।
এসময় গ্রাম ডাক্তার ছরোয়ার হোসেনের সভাপতিত্বে ও টুবিয়া বাজারের ইজারাদার সাংবাদিক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায়,
আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বাদল, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস্কান্দার আলী মাতুব্বর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খান মাসুদ রানা, স্থানীয় ব্যবসায়ী আ. ছালাম খান, আ. জব্বার মাতুব্বর, হানিফ তালুকদার, ইদ্রিস মোল্লা, শেরজামাল ফকির ও এনামুল মৃধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচি থেকে উপস্থিত সকলে টুবিয়া বাজারকে সবসময় প্লাস্টিক ও বর্জ্যমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork