
শিবচর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে বিজয় বেপারী (১৮) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে । নিহত বিজয় ওই গ্রামের চান মিয়া বেপারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্যক্তিমালিকানা একটি নির্মানাধীন ভবনের ২ য় তলায় কাজ করছিলেন বিজয় বেপারী। কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে ছিটকে দোতলা ছাদ থেকে নিচে পড়ে যায় বিজয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।