1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:০৫|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

রাজৈরে পুকুরে ডুবে যমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

 

রাজৈরে পুকুরে ডুবে যমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু
রাজৈর প্রতিনিধি , মাদারীপুর :
মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম ও তাহারিয়া নামে পাঁচ বছর বয়সী যমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল যমজ দুই বোন তাবাসসুম ও তাহারিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন।
পরে স্বজন ও স্থানীয়রা দুই শিশুকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই যমজ শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুদের বাবা নাসির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েরা দুজন সবসময় একসঙ্গে থাকত। একসঙ্গে খেলত, একসঙ্গে খেত। ভাবতেও পারিনি, একদিন দুজনকেই এভাবে হারাতে হবে। আমি তো ওদের বাঁচার স্বপ্ন দেখেছিলাম। আল্লাহ আমার বুকটা খালি করে দিলেন।”
তিনি আরও বলেন, “এখন ঘরে গেলে ওদের মুখ খুঁজব, ওদের ডাক শুনব—কিন্তু ওরা আর কোনোদিন ফিরে আসবে না। আমার দুই মেয়েকে একসঙ্গে হারানোর এই কষ্ট আমি কীভাবে সহ্য করব, জানি না।”
মুহূর্তের মধ্যে দুই শিশুকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে পরিবারটি। যমজ দুই বোনের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মোল্লাকান্দি গ্রামের পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork