1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:১৭|
শিরোনামঃ
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রেমের টানে মাদারীপুরের গ্রামে চীনা নাগরীক শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন।এতে জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য সংগ্রহ চলছে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই//

শরীয়তপুর ২ আসনের এমপি শফিকুর রহমান কিরণের হতদরিদ্র ও অসহায় ২১৬ জন কে বিনামূল্যে বিদেশ পাঠানোর উদ্যোগ

মহসিন সরদার , শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২৬ Time View

মহসিন সরদার প্রতিনিধি :

 

বুধবার ( ১৯ আগস্ট) শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে নিজ উদ্যোগ ও অর্থায়নে ২১৬ জনকে বিনামূল্যে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৫৩ যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে।

রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশগামী এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এসএম হামিদ সরদার, নড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি সৈয়দ রিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়েছে। তবে শফিকুর রহমান কিরণ সেই অর্থ নিজের জন্য নয়, নিজ জেলা ও নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিদেশগামীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে যাওয়ার পর তাদের মূল লক্ষ্য হতে হবে কর্মসংস্থান, আত্মনির্ভরতা ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করা। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে কর্মক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হয়েছে। ২১৬ জনের মধ্যে প্রথম ধাপে ৫৩ জনকে ভিসা ও টিকিট দেওয়া হয়েছে। ধাপে ধাপে বাকি সবাইকেও বিদেশে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘আমি যে স্বপ্ন নিয়ে এমপি হয়েছি, তার এক শতাংশও করতে পারিনি। শরীয়তপুর জেলা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে।’

উদ্যোক্তারা আশা করছেন, এই কর্মসংস্থানের মাধ্যমে বিদেশগামী যুবকদের পাশাপাশি তাদের পরিবারগুলোও আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork