
সাইফুল ইসলাম শিবচর
মাদাদারীপুরের শিবচরে আল বায়তুল মামুর ফাজিল মাদরাসা উদ্যেগে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
মাদারীপুরে শিবচরে আল বায়তুল মামুর ফাজিল মাদরাসা উদ্যেগে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আল বায়তুল মামুর ফাজিল মাদরাসা উদ্যেগে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ মুরাদ হোসেন।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আবদুর মুক্তাদির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, পৌর বিএনপি আহবায়ক জনাব আবুল কালাম আজাদ মল্লিক, আল বাইতুল মামুর ফাজিল মাদরাসা গর্ভনিং বডি সভাপতি কে এম মজিবুর রহমান, আল বাইতুল মামুর ফাজিল মাদরাসা উপাধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রহমান সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন