1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:০২|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরানোর অভিযোগ,  স্থানীয়দের বাধা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১১ Time View

 

ষ্টাফ রিপোর্টার :
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর শেখ করিমুন্নেসা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে কোনো নোটিশ বা প্রজ্ঞাপন ছাড়াই সরকারি চিকিৎসা সরঞ্জাম সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কেন্দ্রটি থেকে সিজারিয়ান অপারেশনের একটি বেড সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা ভ্যানসহ এক ব্যক্তিকে আটকে দেন। পরে বেডটি রেখে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একটি ভ্যান নিয়ে এক ব্যক্তি চর কালিকাপুর শেখ করিমুন্নেসা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রবেশ করেন। পরে কেন্দ্রের ভেতর থেকে সিজারিয়ান অপারেশনের একটি বেড ভ্যানে তোলার চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় তারা ভ্যানটি আটকে সরঞ্জাম নেওয়ার অনুমোদনসংক্রান্ত কাগজপত্র দেখতে চান।
তবে তাৎক্ষণিকভাবে কোনো কাগজপত্র দেখাতে না পারায় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সরঞ্জাম কোথায়, কেন এবং কী প্রক্রিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে—এ বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। একপর্যায়ে বেডটি কেন্দ্রের ভেতরেই রেখে ভ্যানচালক সেখান থেকে চলে যান।
স্থানীয় বাসিন্দা জাকির বলেন, “সাধারণ মানুষের চিকিৎসাসেবার জন্য দেওয়া সরকারি সম্পদ এভাবে সরিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। আমরা ঘটনার সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা চাই।”
মাদারীপুর পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী ইয়াসমিন আরাফাত বলেন, “সরকার গরিব ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল দিয়েছে। সেই হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কোনো প্রজ্ঞাপন বা নোটিশ ছাড়া নিয়ে যাওয়া হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। প্রশাসনের কাছে ঘটনার সঠিক তথ্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
তবে অভিযোগের বিষয়ে মাদারীপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউর রহমান বলেন, “সিজারিয়ান অপারেশনের বেডটি মাদারীপুর মাতৃমঙ্গল কেন্দ্রে নেওয়া হবে। পরবর্তীতে পাঁচখোলা ইউনিয়নের হাসপাতালটি আবার চালু হলে বেডটি সেখানে হস্তান্তর করা হবে।”
প্রজ্ঞাপন বা নোটিশের মাধ্যমে বেডটি সরানো হচ্ছে কি না—জানতে চাইলে তিনি বলেন, “অফিসে কাগজপত্র আছে। তবে জনগণের উপকারের কথা বিবেচনা করেই এটি নেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork