
মাদারীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা।
ষ্টাফ রিপোর্টার :
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের শকুনি লেকপার মুক্তমঞ্ছ থেকে শুরু করে সদর থানার সামনে গিয়ে র্যালি টি শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদারের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত থাকে জেলা সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি জামাল খান,সহ-সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার ও সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার সহ জেলার সকল উপজেলার নেতাকর্মীরা।