1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১২:২২|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

জাজিরায় কৃষি শ্রমিক নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ; আহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯৭ Time View

 

রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরায় কৃষি শ্রমিক নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি এলাকার জামাল সরদার দুই কৃষি শ্রমিককে তাঁর জমিতে পাট কাটার জন্য যেতে বলেন। একই শ্রমিকদের নিজের জমিতে কাজ করার জন্য বলেন স্থানীয় ইদ্রিস জমাদ্দার। পরে বৃষ্টি শুরু হলে ওই দুই শ্রমিক ইদ্রিস জমাদ্দারের জমিতে না গিয়ে জামাল সরদারের জমিতে পাট কাটতে যান। এ নিয়ে দুপুরে ইদ্রিস জমাদ্দার ওই শ্রমিকদের গালাগালি করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যায় স্থানীয় চেয়ারম্যান জালাল জমাদ্দার বিরোধ মীমাংসার উদ্যোগ নেন। দুই পক্ষকে নিয়ে সালিশ চলাকালে ইদ্রিস জমাদ্দার তাঁর লোকজন নিয়ে জামাল সরদার ও তাঁর ভাই আমজাদ সরদারের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন জামাল পক্ষের লোকজন।
এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জামাল সরদারের ভাই আমজাদ সরদার অভিযোগ করেন, ইদ্রিস জমাদ্দার ও তাঁর লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান। এতে নারীসহ পরিবারের কয়েকজন আহত হয়েছেন। তাঁদের পরিবারের এক নারীকে মাথায় কুপিয়ে জখম করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন আমজাদ।
স্থানীয়রা জানান, দুই কৃষি শ্রমিককে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ প্রথমে কথা-কাটাকাটি ও গালাগালিতে সীমাবদ্ধ ছিল। পরে স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও হামলার অভিযোগ ওঠার পর পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগের বিষয়ে ইদ্রিস জমাদ্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork