1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:১৪|
শিরোনামঃ
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রেমের টানে মাদারীপুরের গ্রামে চীনা নাগরীক শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন।এতে জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য সংগ্রহ চলছে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই//

কাজল খান মাদারীপুর 
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

 

মাদারীপুর পৌর প্রসাশকের তত্বাবধানে  পরিচ্ছন্নতা অভিযান
কাজল খান  :

মাদারীপুর পৌরসভার প্রশাসক মোসা. জেসমিন আকতার বানু এর তত্বাবধানে  “রাখিব চারপাশ পরিষ্কার, গড়ব সুন্দর পরিবেশ”—এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মাদারীপুর পৌরসভা।

সোমবার সকালে মাদারীপুর পৌরসভার স্বাস্থ্য শাখার উদ্যোগে ইটের পোল মিলগেট থেকে জেলা প্রশাসকের কার্যালয়  পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের ইটেরপোল এলাকায় সড়কের এজিংয়ের পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন পৌরসভার পরিচ্ছন্ন  কর্মীরা।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, শহর পরিকল্পনাবিদ আরাফাত জামান, কনজারভেন্সি ইন্সপেক্টর সায়েম খান তৈহিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

নগরীর সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মাদারীপুর পৌরসভা।

১৭ আগস্ট ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork