
মাদারীপুর পৌরসভার প্রশাসকের তত্বাবধানে পরিচ্ছন্নতা অভিযান
কাজল খান, মাদারীপুর :
মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আকতার বানু এর তত্বাবধানে “রাখিব চারপাশ পরিষ্কার, গড়ব সুন্দর পরিবেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মাদারীটুর পৌরসভা।
সোমবার সকালে মাদারীপুর পৌরসভার স্বাস্থ্য শাখার উদ্যোগে ইটের পোল মিলগেট থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের ইটেরপোল এলাকায় সড়কের এজিংয়ের পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, শহর পরিকল্পনাবিদ আরাফাত জামান, কনজারভেন্সি ইন্সপেক্টর সায়েম খান তৈহিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
নগরীর সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মাদারীপুর পৌরসভা।