1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:০৪|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১১ Time View

কালকিনি প্রতিনিধি

গণভোটকে পুঁজি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
রোববার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি খোকন বলেন, “পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।”
বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গণভোটে দেওয়া জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইন সংশোধনসহ এ বিষয়ে প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন তা বাস্তবায়ন সময়ের ব্যাপার।”
তিনি আরও বলেন, গণভোট ইস্যুকে কেন্দ্র করে জামায়াত যে রাজনৈতিক অপচেষ্টা চালাচ্ছে, তা ব্যর্থ হতে বাধ্য। এ সময় তিনি জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করেন। তাঁর বক্তব্যের জবাবেই এমপি খোকন এসব মন্তব্য করেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, যুবদল নেতা মামুন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork