1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:০৪|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে কৃষক দলের  মটর শোভা যাত্রায় ‘জয় বাংলা’ শ্লোগান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১১৩ Time View

 

ষ্টাফ রিপোর্টার
১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে মাদারীপুরে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শোডাউনে থাকা এক নেতার মুখ থেকে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান বেরিয়ে আসার ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৮ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেল শোডাউন চলাকালে এ ঘটনা ঘটে।
নেতাকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো ধরনের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এর অংশ হিসেবে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার মাতুব্বর এ নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে অবস্থান ও শোডাউন করেন তারা।শোডাউনের সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এক নেতার মুখ থেকে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়। মুহূর্তের ওই ঘটনাটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য তারা মাঠে সতর্ক ছিলেন। তবে শোডাউনে ওই স্লোগান কীভাবে এসেছে, তা নিয়ে কেউ বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পক্ষ যাতে সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
এ বিষয়ে জানতে জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ আবুল বাসার মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা কৃষকদলের সদস্য সচিব সদস্য সচিব অহিদুজ্জামান খান ওহিদ বলেন, কে বা কারা শোডাউন করেছে আমার জানা নেই। বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি।
জেলা কৃষক দলের আহবায়ক এডভোকেট অলিউর রহমান দর্জি বলেন, যদি আমাদের দলের লোকের মোটরসাইকেল শোডাউনে এরকম কেউ স্লোগান দিয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, স্লোগানের বিষয়ে আমাদের জানা নেই যদি এরকম কেউ দিয়ে থাকে বিষয়টা অবশ্যই আইনের বহিরভুক্ত। তদন্ত করে খতিয়ে দেখব কি কারণে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork