1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৬:৩৭|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

শ্রমজীবী মানুষের পাশে ফরিদপুরের জেলা প্রশাসক, প্রশংসিত মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২১ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন উপজেলায় সরকারি উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ভাঙ্গা উপজেলা সফর করেন।

ভাঙ্গা সফরকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন তিনি। পাশাপাশি বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের এমন আন্তরিকতা ও সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের কথা শোনার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা গেছে। অনেকেই তাঁকে একজন মানবিক জেলা প্রশাসক হিসেবে উল্লেখ করছেন।

কালামৃধা ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে রাতযাপন করা ভ্রাম্যমাণ কর্মজীবী নওগাঁ জেলার বাসিন্দা লোকমান মিয়া বলেন, প্রায় তিন মাস ধরে তিনি বাড়ির বাইরে রয়েছেন। কাকডাকা ভোরে গৃহস্থদের সঙ্গে দৈনিক ৮০০ টাকা মজুরিতে তিনি ও আরও অনেকে গ্রামে পাট পচানোর কাজ করেন।

লোকমান মিয়া বলেন, ‘একজন জেলা প্রশাসক আমার কাঁধে হাত রেখে দুঃখী মানুষের জীবনের গল্প শুনেছেন। কত মানুষ দেখি, কিন্তু আগে কখনো কেউ আমাদের খোঁজ নিতে আসেননি। জেলা প্রশাসক এসেছেন এবং আমাদের মতো আরও অনেকের খোঁজ নিয়েছেন। এর আগে এমন জেলা প্রশাসক আমি দেখিনি।’

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা হলো—ইউনিয়নের একজন শ্রমজীবী মানুষ থেকে শুরু করে কেউ যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর ভাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। শ্রমজীবী মানুষও রাষ্ট্রের নাগরিক। তাঁদের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার জন্য জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণের পর নিয়মতান্ত্রিকভাবে কয়েকটি সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। জেলা প্রশাসক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকেই সব শ্রেণি-পেশার ও শ্রমজীবী মানুষের খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে, রাষ্ট্রের কোনো নাগরিক যেন সরকারি সেবা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন। প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় সেবা পাওয়ার অধিকার রয়েছে।’

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, প্রধান শিক্ষক মো. হায়দার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপমহাদেশের গণমুখী সংগীতশিল্পী ড. ভূপেন হাজারিকার কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই চেতনার প্রতিফলনই যেন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের এমন মানবিক আচরণে দেখা গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork