1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১২:২৪|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মাদারীপুর প্রতিনিধি:

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৪৪ Time View

 

ষ্টাফ রিপোর্টার

মাদারীপুরে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের যুগ্ম সচিব (অর্থ ও বাজেট) ড. এ.টি.এম মাহাবুব-উল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশগামী কর্মী ও প্রবাসীদের কল্যাণে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড নানা ধরনের সেবা ও সহায়তা প্রদান করছে। পাশাপাশি রেইজ প্রকল্পের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ.টি.এম মাহাবুব-উল করিম বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব সেবা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।

সেমিনারে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork