1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৬|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে হামে আক্রান্ত ৩শ ৬৭ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৬৭ Time View

স্টাফ রিপোর্টার
মাদারীপুরে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমশ বাড়ছে। মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৭। গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ হাসপাতালে ভর্তি আছে ৩২ শিশু। আরো ২৪ ঘণ্টায় হাসপাতাল ত্যাগ করেছে ১৪ জন।

শুক্রবার (১৫ মে) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, হামের উপসর্গ নিয়ে চলতি মৌসুমে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬৭রোগী।
এরমধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে ৩৬ জনকে। হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আলাদা একটি ইউনিট খোলা হয়েছে। ভর্তি হওয়া রোগীদের সার্বক্ষনিক চিকিৎসা দিচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক।
সদর উপজেলার মস্তফাপুর এলাকার খালপাড় থেকে শিশু হুমাইরার পিতা নাঈম মাতুব্বর বলেন, ‘হঠাৎ কাঁশি তার সাথে বমি শুর হয়। শরীরের দেখা দেয় গুঁড়ি গুঁড়ি ঘামাচি। প্রথমে প্রাইভেট হাসপাতাল, পরে সরকারি হাসপাতালে নিয়ে আসি। চারদিন ধরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী এখন কিছুটা সুস্থ্য।’

কালকিনি উপজেলার ফাসিয়াতলা আলিপুর এলাকার হামে আক্রান্ত ৬ মাসের শিশু সাইমনের নানী আনোয়ারা জানান, ‘পাঁচদিন ধরে সাইমনকে নিয়ে হাসপাতালের বিছানায়। দুইদিন ধরে কিছুটা উন্নতি হয়েছে। টিকা দেয়ার পরও আক্রান্ত হওয়ায় প্রথমে মেয়েকে নিয়ে দুঃচিন্তায় ছিলাম।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: অখিল সরকার জানান, শিশুদের শরীরে হামের কোনো উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্কিত না হয়ে তাৎক্ষনিক হাতের কাছে সরকারি হাসপাতালে ছুটে আসতে হবে। পাশাপাশি শিশুদের তরলজাত খাবার খাওয়াতে হবে। এছাড়া এই রোগের প্রতিরোধক টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত মজুদ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork