1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৫|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৮৭ Time View

 

স্টাফ রিপোর্টার

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এশিয়া পোস্ট এর মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসানের আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবে অনলাইন গণমাধ্যমটির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া এমপি বলেন,এই গণমাধ্যমের স্লোগান হচ্ছে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গিকারে আধুনিক গণমাধ্যম এই কথাটি যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আগামীতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আমি এশিয়া পোস্ট এর উত্তরোত্তর সাফল্য কামনা করি আমি বিশ্বাস করি এই গণমাধ্যমটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কথাগুলো তুলে এনে জাতির সামনে তুলে ধরবেন। সমাজের বিভিন্ন অসঙ্গতি আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন যাতে করে রাষ্ট্র সমাজ সঠিক পথে ধাবিত হতে পারে।

এসময় এশিয়া পোস্ট এর মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক সাগর হোসেন তামিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,সদর থানা বিএনপির সেক্সেক্রেটারি মর্তুজ আলম ঢালী, সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, ওলিউল আহসান কাজল আরাফাত হোসেন,গাউস উর রহমান,রিপন চন্দ্র মল্লিক,সাব্বির হোসাইন আজিজ, নাজমুল হক, শাহাদাত জুয়েল, এমদাদ খান,আরিফুল রহমান, মহসিন তালুকদার, টিএম সিদ্দিক,অহিদুজ্জামান কাজল সাইফুল ইসলাম নয়ন আতিকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork