1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:৪৯|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামিসহ দুইজন আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৬৪ Time View
Screenshot

স্টাফ রিপোর্টার :

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শফিকুল রহমান পাভেল খান এবং ব্যবসায়ী ও বোটানিক অ্যারোমার কর্ণধার মোহাম্মদ আসাদুজ্জামান লিটনকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।

শনিবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে শফিকুল রহমান পাভেল খান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়।

গত ২৫ ডিসেম্বর দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় প্রধান আসামি করা হয় পাভেল খানকে। মামলার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি ব্যবসায়ী আসাদুজ্জামান লিটনের বাড়িতে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গভীর রাতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটকচর এলাকার লিটনের বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পরে সেখান থেকে শফিকুল রহমান পাভেল খান ও মোহাম্মদ আসাদুজ্জামান লিটনকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আটক আসাদুজ্জামান লিটন “বোটানিক অ্যারোমা” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার। এলাকায় তিনি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। তবে পুলিশ ধারণা করছে, মামলার প্রধান আসামিকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork