1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:৫০|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরের রাজৈরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু।

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৭৭ Time View
Screenshot

মিলন খন্দকার রাজৈর:
মাদারীপুরের রাজৈরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রহিম সরদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (০৯ মে ২০২৬) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চুন্নু ফকিরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রহিম সরদার কৃষ্ণপুর গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় ভ্যানে করে পোলাও চাল বিক্রির ব্যবসা করতেন রহিম সরদার। পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের আসাদ বেপারী (৫০) ও তার ছেলে দিদার বেপারী (৩০)-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রহিম সরদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজৈর থানার তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork