1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:১৬|
শিরোনামঃ
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রেমের টানে মাদারীপুরের গ্রামে চীনা নাগরীক শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন।এতে জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য সংগ্রহ চলছে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই//

হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় মাদারীপুরবাসী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৬৫ Time View
Screenshot
স্টাফ রিপোর্টার
বিএনপির দুঃসময়ের কান্ডারি, রাজপথের লড়াকু সৈনিক ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় মাদারীপুরের সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা। কেবল আঞ্চলিক জনপ্রিয়তাই নয়, বরং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং দলের পক্ষে বলিষ্ঠ অবস্থানের কারণে বর্তমানে তিনি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
​শুক্রবার (৮ মে) বিকেলে মাদারীপুরের শিবচর, রাজৈরের পাইকপাড়া ও টেকেরহাট বন্দরে পৃথক পথসভায় অংশ নেন হেলেন জেরিন খান। এরপর তিনি রাজৈর বাসস্ট্যান্ডে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা।
​দলীয় সূত্র জানায়, হেলেন জেরিন খান বিএনপির প্রতিটি সংকটকালীন মুহূর্তে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
​হেলেন জেরিন খানের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৯১ সালে ইডেন কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে জাতীয় ছাত্র রাজনীতিতে তিনি নিজের অবস্থান দৃঢ় করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এবং মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন।
​জাতীয় রাজনীতি ছাড়াও মিডিয়া অঙ্গনে তার সরব উপস্থিতি সমাদৃত। বিভিন্ন টেলিভিশনের টকশোতে যুক্তিনির্ভর বক্তব্য ও দলীয় আদর্শ সাবলীলভাবে তুলে ধরে তিনি নেতাকর্মীদের আত্মবিশ্বাস জোগাতে বিশেষ ভূমিকা রাখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তিনি সারাদেশে ইতিবাচক প্রভাব ফেলেছেন।
​মাদারীপুরের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, দুঃসময়ের এই পরীক্ষিত ও উচ্চশিক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি। রাজৈর ও শিবচরের নেতাকর্মীরা জানান, হেলেন জেরিন খান সবসময় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। তার মতো যোগ্য ও লড়াকু নেত্রীকে মন্ত্রী পরিষদে যুক্ত করা হলে মাদারীপুরবাসী তথা দেশের নারী সমাজ একজন যোগ্য অভিভাবক পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork