
ষ্টাফ রিপোর্টার :
গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য জোট মাদারীপুর জেলা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শনিবার বিকেলে পৌর ঈদগাহ মাঠে এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।Screenshot
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান , এনসিপির সাবেক আহবায়ক হাবিবুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মেজবাউল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সভাপতি শাখাওয়াত হোসেন মৃধা প্রমূখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল গিয়ে শেষ হয়।