1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:৫০|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৩ Time View

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার


পিরোজপুর প্রতিনিধি  :

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরের আরামবাগ এলাকার মাওলানা মঞ্জিল নামক একটি বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আরামবাগ এলাকার ওই বাড়িতে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। এরই প্রেক্ষিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ টিম মাওলানা মো. নাসিরের মালিকানাধীন মাওলানা মঞ্জিল নামক বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমরা প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। মাদক ব্যবসায়ীদের আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
​তিনি আরও জানান, মঠবাড়িয়াকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork