1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:৪৭|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরের ডাসারে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, এক সপ্তাহেও গ্রেফতার নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪০০ Time View
Screenshot

ডাসার  প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় গাছ কাটা নিয়ে নুর ইসলাম সরদার ও মোফাজ্জেল সরদারের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় মারুফ সরদার।

Screenshot

অভিযোগ রয়েছে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইকবাল সরদারসহ কয়েকজন তাকে পুনরায় কুপিয়ে জখম করে। পরে মাদারীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে মোফাজ্জেল সরদারসহ ১২ জনের বিরুদ্ধে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মারুফের পরিবারের দাবি, মামলার প্রধান আসামি তারই চাচা মোফাজ্জেল সরদার।

এদিকে, ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় শুক্রবার (১ মে) বিকেলে খাতিয়াল ভাঙ্গাব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

Screenshot

খবর পেয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দেন। পরে অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডাসার থানার পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork