1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৬:২৮|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুর জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: মহসিন তালুকদার
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫২ Time View

 

মো: মহসিন তালুকদার :
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে মাদারীপুর জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম। নির্বাচনের প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা আরও প্রভাবশালী ও বাস্তবসম্মত করার লক্ষ্যে এই সেমিনার বিশেষ গুরুত্ব রাখে।
জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি সিরাজগঞ্জের ছেলে হিসেবে পরিচিতি পেতে চাই না; বরং মাদারীপুরের সন্তানেরূপে এই জেলার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা অত্যাবশ্যক।” তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন, গুজব দূরীকরণ, ভোটারদের সচেতন করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান করেন।
জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork