খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৩০
Time View
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার মাদারীপুর :
খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় আসামি শাকিল হাওলাদারকে (২৪) মাদারীপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-৮।
২০ অক্টোবর ২০২৬ গভীর রাতে মাদারীপুর সদর থানাধীন থানতলী বাজার এলাকা থেকে এসআরবি-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল তাকে আটক করে। গ্রেফতারকৃত শাকিল হাওলাদার খুলনার দৌলতপুর থানার পাবলা ফকিরপাড়া এলাকার রেজাউল হাওলাদারের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল সাড়ে ৬টার দিকে খুলনা দৌলতপুর সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল নামে এক যুবক গুরুতর আহত হন। ওই ঘটনায় দৌলতপুর থানায় একটি চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই আসামি শাকিল হাওলাদার গা-ঢাকা দিয়ে আসছিলেন।
অবশেষে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদারীপুরের থানতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এই মামলার অন্যতম প্রধান আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় এসআরবি। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।