1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:১৭|
শিরোনামঃ
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রেমের টানে মাদারীপুরের গ্রামে চীনা নাগরীক শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন।এতে জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য সংগ্রহ চলছে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই//

মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০৫ Time View

 

সাইফুল ইসলাম শিবচর:

মাদারীপুরের শিবচরে মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে পরিত্যক্ত অজ্ঞাত পরিচয়ে এক কিশোরী মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
বুধবার দুপুরে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাখরেরকান্দি দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর সোয়া বারোটার দিকে মরদেহ উদ্ধার করে। মুহূর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এখন পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। আনুমানিক বয়স ২০ থেকে ২৩ বছর বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শফিক স্বপন
মাদারীপুর
১৯-৮-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork