1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:১৭|
শিরোনামঃ
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রেমের টানে মাদারীপুরের গ্রামে চীনা নাগরীক শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন।এতে জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য সংগ্রহ চলছে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই//

ভেদরগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১১৭ Time View

 

মহসিন সরদার, শরীয়তপুর প্রতিনিধি :

শনিবার (১৫ আগস্ট) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে মাদক, জুয়া ও ইভটিজিংবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভেদরগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ থানার কর্মকর্তা মেজর আবুল বাসার পিপিএম, বিট অফিসার মো. ফারুক হোসেন, ছয়গাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্রু মজুমদার, ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কবির সরদার, ভেদরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি এস এম আবুল কালাম আজাদসহ ছয়গাঁও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।
সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় স্থানীয় বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork