1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৩৯|
শিরোনামঃ
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০; তিনজনকে বরিশালে রেফার মাদারীপুরে সিনিয়র সাংবাদিক শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত মাদারীপুরে পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩ মাদারীপুরের শিবচরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, হাজারো দর্শকদের উল্লাস মাদারীপুরে ডিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার, গ্রেফতার জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক মাদারীপুর সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ এক মতবিনিময় করেছেন। মাদারীপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-১৬ বিভাগে রানার-আপ কালকিনিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি মাদারীপুরে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি সভায় উন্নয়নের নতুন প্রত্যয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৩ Time View
রাজৈর প্রতিনিধি
মাদারীপুর জেলাধীন রাজৈর থানায় নবাগত জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার মহোদয়ের আগমন উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে (৮ জুন) সোমবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা (ভূমি) কর্মকর্তা নাহিদ নেওয়াজ শিশির এবং রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক শেখ আসাদুল হক সনেট এবং দৈনিক স্বাধীন সংবাদের সাংবাদিক শরীফুল ইসলামসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
সভায় সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, গ্রাম আদালতের কার্যক্রমকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। একই সঙ্গে মানব পাচার ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এছাড়া আবাদি জমি রক্ষা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন নীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে নিজ জেলাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার নতুন প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় সরকার, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই উন্নয়ন রূপরেখা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork