1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:১৩|
শিরোনামঃ
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রেমের টানে মাদারীপুরের গ্রামে চীনা নাগরীক শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন।এতে জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য সংগ্রহ চলছে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই//

মাদারীপুর পৌর শহরের পুরান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে সতর্ক করলেন এমপি জাহান্দার আলী মিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪১১ Time View
Screenshot
স্টাফ রিপোর্টার :
মাদারীপুর পৌর শহরের পুরান বাজার কাঁচাবাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ব্যবসায়িক স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

Screenshot

মঙ্গলবার (১২মে) পৌর প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে পুরান বাজার কাঁচাবাজার এলাকায় রাস্তার জায়গা দখল করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে ওই এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনা ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছিল। ফলে রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয় এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
অভিযানকালে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, যারা রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের অনতিবিলম্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কেউ যদি নির্দেশনা না মানেন, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং জরিমানা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, পৌর সচিব আবু আহমেদ ফিরোজ, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ স্থানীয় নেতাকর্মীরা। অভিযানে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork