1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:১৭|
শিরোনামঃ
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার নানা আয়োজনে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রেমের টানে মাদারীপুরের গ্রামে চীনা নাগরীক শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন।এতে জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য সংগ্রহ চলছে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই//

মাদারীপুরের শিবচরে প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে ৪৫০ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারে উঠে অনশনে যুবক

শিব শংকর রবি দাস
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪০৯ Time View
Screenshot

 

শিব শংকর রবি দাস :
মাদারীপুরের শিবচরে প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে ৪৫০ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারে উঠে অনশন করেন এক যুবক। খবর পেয়ে প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধার করেছে।
রোববার (৩ মে) রাত ১০টার দিকে হাসান শেখ নামের ওই যুবককে টাওয়ার থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।
জানা যায়, শিবচর পৌরসভার ডিসি রোডের বাসিন্দা হাসান শেখ বিকাল ৩টার দিকে চর-কাকইর, দফাদার কান্দি নদীর পাড়ে অবস্থিত একটি বিদ্যুৎ টাওয়ারে উঠে অনশন শুরু করেন। এসময় তিনি তার ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার হুমকিও দেন।

Screenshot

আরও জানা যায়, প্রেমিকার মন জয় করতে এবং সম্পর্ক টিকিয়ে রাখার দাবিতে হাসান শেখ এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। তাকে টাওয়ারে উঠতে দেখে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে নিরাপদে নিচে নামিয়ে আনার চেষ্টা চালান। প্রায় ৬ ঘণ্টা ধরে চেষ্টার পর তাকে নামিয়ে আনা হয়।

এক পর্যায়ে যুবকটি জানান, তার প্রেমিকা ফোন না করলে তিনি টাওয়ার থেকে নামবেন না।

এদিকে, এই চাঞ্চল্যকর ঘটনা দেখতে টাওয়ারের নিচে উৎসুক জনতার ভিড় জমে। সবাই উদ্বেগ নিয়ে যুবকটির দিকে তাকিয়ে থাকে এবং তাকে নিরাপদে নামিয়ে আনার জন্য প্রার্থনা করেন।

 

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ জানান, অনেক চেষ্টা ও কৌশলে বুঝিয়ে রাত প্রায় ১০টার দিকে প্রায় ৪৫০ মিটার উঁচু বৈদ্যুতিক খুঁটি থেকে যুবকটিকে উদ্ধার করতে সক্ষম হন তারা। উদ্ধার করার পর ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork