1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৬:৫৭|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরের কালকিনিতে জমি দখলের চেষ্টা ও প্রাচীর ভাঙচুর: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪২৫ Time View
Screenshot

কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলায় জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা এবং বসতবাড়ির প্রাচীর ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে এ ঘটনায় কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টিও উল্লেখ করা হয়।

Screenshot

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মিসেস নিহার হক জানান, কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ড পাঙ্গাশিয়া এলাকায় তাদের নিজস্ব বসতভিটা দখলের উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি করে আসছে। তিনি বলেন, গত ২ মে সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায় এবং বসতবাড়ির প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে দুলাল বেপারী, শাহজাহান বেপারী, জিন্নাত আলী , জসিম , জুয়েল , লিটন , স্বপন , পারভেজও নসিব হাওলাদার সহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাধা দিলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় বাড়িতে থাকা ৪টি সিসি ক্যামেরা (প্রায় ২৭ হাজার টাকা), ২টি মোবাইল ফোন (প্রায় ৭০ হাজার টাকা) ভাঙচুর করা হয়। এছাড়া বাড়ির আঙিনায় রোপণ করা প্রায় ২৫-৩০টি গাছ কেটে ফেলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, এ ঘটনার বিষয়ে তারা ইতোমধ্যে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork