1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৮|
শিরোনামঃ
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার- এমপি খোকন মাদারীপুরে হামে আক্রান্ত ৩শ ৬৭ জন প্রমাণ নষ্টে ৩১ পিস ইয়াবা গিলে ফেললেন মাদক ব্যবসায়ী, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই মাদারীপুর জেলায় এই প্রথম ব্লাড ব্যাংকের উদ্বোধন অবৈধভাবে ইতালী যাত্রা : ৪৮ লাখ টাকা দিয়েও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে প্রাণ গেলো রাজৈরের এক যুবকের মাদারীপুর বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ ফটক দেখে ক্ষোভ এমপি জাহান্দার আলী মিয়ার মাদারীপুরে শিবচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু মাদারীপুর পৌর শহরের পুরান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে সতর্ক করলেন এমপি জাহান্দার আলী মিয়া মাদারীপুরে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাদারীপুরে সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামিসহ দুইজন আটক

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৭০ Time View

 শিবচর প্রতিনিধি  :
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.হোসাইন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালের দিকে শিবচরে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত মো.হোসাইন উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো.জাকির হোসেন ছেলে। 

জানা গেছে, উপজেলার পৌরসভার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতো হোসাইন। শুক্রবার সকালে কাজ করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে আহত হয় সে। পরে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহসিন রেজা বলেন,’সকালে ওই ছেলেটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বিদুতস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।’

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন,’খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork