1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. ekushdarpon@gmail.com : ekushdarpon :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১২:২২|
শিরোনামঃ
এনসিপি’র লং মার্চে গাড়ী ব্যবহার করে মাদারীপুর জেলা এনপিপির আহবায়ক হলেন  তুষার ভুইয়া ১৮ বছর মাছ ধরেও মেলেনি কার্ড, নথিতে জীবিত জেলেকে দেখানো হয়েছে ‘মৃত’; তদন্তের আশ্বাস মৎস্য কর্মকর্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই// মিরাজ তালুকদার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান শরীয়তপুর জাজিরায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত// মাদারীপুর পৌরসভার উদ্যেগে ডেঙ্গু মশা নিধনে শকুনী লেকপাড় পরিচ্ছন্নতা অভিযান জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি, জেলা প্রশাসকের কাছে এমসিসিআইয়ের আবেদন

শফিক স্বপন
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১৭ Time View

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি, জেলা প্রশাসকের কাছে এমসিসিআইয়ের আবেদন

শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ ও বাজারে সম্ভাব্য নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে মেলা বন্ধের দাবি জানানো হয়েছে।

গত ২০ আগস্ট এমসিসিআই সভাপতি হাবিবুর রহমান হাওলাদার (কাওসার) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রতিটি জেলায় সংশ্লিষ্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুমতি সাপেক্ষে বছরে একটি শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করা যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চেম্বার বা অ্যাসোসিয়েশনের সুপারিশ এবং স্থানীয় পুলিশ বিভাগের মতামতসহ নির্ধারিত শর্ত পূরণের বিধান রয়েছে।

তবে মাদারীপুর চেম্বারের দাবি, জেলার ব্যবসায়ীদের সার্বিক ক্ষতির বিষয়টি বিবেচনা করে তারা এ বছর কোনো শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি বা উদ্যোগ নেয়নি।

চিঠিতে অভিযোগ করা হয়, চেম্বারের অনুমতি ছাড়াই সম্প্রতি মাদারীপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে একটি বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। জেলার কুলপদী এলাকার স্থানীয় শেখার মাঠে কে বা কারা মাসব্যাপী ‘বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ ধরনের মেলা আয়োজনের কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও দাবি করেছে এমসিসিআই। সংগঠনটির ভাষ্য, মেলায় বিভিন্ন ধরনের পণ্য বিক্রির কারণে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিক্রি কমে যেতে পারে। এতে জেলার ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ওই বাণিজ্য মেলার আয়োজনকে কোনোভাবেই সমর্থন করে না।

এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি এবং মাদারীপুর জেলার ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয় বিবেচনা করে কুলপদীর শেখার মাঠে চলমান ‘বাণিজ্য মেলা-২০২৬’-এর সব ধরনের কার্যক্রম অনতিবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছে এমসিসিআই।

এ বিষয়ে দেওয়া চিঠির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, মাদারীপুরের পুলিশ সুপার, মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়ঃ BDITWork