ষ্টাফ রিপোর্টার
মাদারীপুরে দৈনিক দেশ রুপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাহান্দার আলী মিয়া এমপি বলেন,দেশ রুপান্তর পত্রিকা তৃণমূল মানুষের কথা জাতির সামনে তুলে ধরবে এই প্রত্যাশা করি পাশাপাশি সাংবাদিকরা রাজনৈতিক দলের মতো কোন দল না করে সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করলে আমি আপনাদের ভাই হিসেবে অত্যন্ত খুশি হবো।শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হল রুমে দৈনিক ‘দেশ রূপান্তর পত্রিকা ৭ পেরিয়ে ৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহান্দার আলী মিয়া আরো বলেন,মাদারীপুর-২ আসেনের উন্নয়ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাকে এমপি হিসেবে না দেখে ভাই হিসেবে দেখবেন আমি আপনাদের পাশে আগেও ছিলাম,এখনো আছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পরিবারের সদস্য হিসেবে পাশে আছি।আমি দেশ রুপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকাটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
এসময় দেশ রুপান্তর পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে ও সাংবাদিক মনজুর হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী,
জেলা বিএনপির সাবেক যুব-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,,জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান জাকির,

সাংবাদিক শফিক স্বপন,আবুল হোসেন সোহেল,বেলাল রিজভী,আরাফাত হাসান,রিপন চন্দ্র মল্লিক,সঞ্জয় কর্মকার অভিজিৎ,মাসুদ সরদার,সাগর হোসেন তামিম,রাহাত হোসেন,অজয় কুন্ডু,আরিফুর রহমান মোল্লা,সাইফুল ইসলাম নয়ন,শাহাদাত হোসেন জুয়েল,মহসিন তালুকদার,টি এম সিদ্দিক,সাব্বির হোসাইন আজিজ,আহসান আজগর,রাকিব হাসান,আকাশ আহমেদ সোহেল,জে আর আহসান লিমন,রেজাউল করিম রেজা,আরিফুর রহমান,এমদাদ খান,মামুন হোসেন,রফিকুল ইসলাম মিন্টু,তরিকুল ইসলাম সুজনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।